আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্রশ্ন আনু মুহাম্মদের মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্রত্যাহারের আশা আইন উপদেষ্টার প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন্ড শেষ সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিটরস অ্যালায়েন্সের অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ ‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার ৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের উপাচার্য এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত বদলে যাওয়া ক্যাম্পাস বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কলেজ কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল
ad728

ফেনী জেলা কারাগার-১ এ মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

রিপোর্টারের নাম: নাজিম উদ্দিন চৌধুরী
  • সংবাদ প্রকাশের তারিখ : Jul 14, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

ফেনী জেলা কারাগার-১ এ বন্দীদের মধ্যে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে একটি মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার (১৪ জুলাই ২০২৬) ফেনী জেলা কারাগার-১ এ আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেল সুপার আব্দুল জলিল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল হামিদ। তিনি বন্দীদের উদ্দেশ্যে মাদকাসক্তির সামাজিক, পারিবারিক ও স্বাস্থ্যগত ক্ষতিকর প্রভাব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি মাদকের ভয়াবহ পরিণতি তুলে ধরে সবাইকে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান।


তিনি আরও বলেন, একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত জীবন গঠনে সচেতনতা ও আত্মসংযমের কোনো বিকল্প নেই। বন্দীদের সংশোধন ও পুনর্বাসনের ক্ষেত্রে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি উল্লেখ করেন।আলোচনা সভায় উপস্থিত বন্দীরা মনোযোগ সহকারে বক্তব্য শোনেন এবং মাদকবিরোধী এ উদ্যোগকে ইতিবাচকভাবে গ্রহণ করেন।


আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের ধারাবাহিক সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে বন্দীদের মধ্যে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে আরও সচেতনতা সৃষ্টি হবে এবং ভবিষ্যতে মাদকমুক্ত সমাজ গঠনে তা কার্যকর ভূমিকা রাখবে।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300